• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে শুষ্ক মৌসুমে পাহাড়ি এলাকা কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018   Monday

সোমবার রাঙামাটিতে শুষ্ক মৌসুমে পাহাড়ি এলাকা কৃষি উৎপাদন বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ হল রুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিন পার্বত্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য। বক্তব্যে দেন খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র প্রধান মুন্সী রাশেদুল ইসলাম, কৃষি গবেষণা ফাউন্ডেশনের সমন্বয়ক নুরুল আলম, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা।


কর্মশালায় রাঙামাটি জেলার ১০ উপজেলা, রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কৃষি কর্মকর্তা অংশ নেন।


কর্মশালায় কৃষিবিদরা বলেন, বৃষ্টির পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পার্বত্য এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এজন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরর্ত কৃষি বিভাগের কর্মকর্তাদের কর্ম দক্ষতা অর্জন করে কৃষকদের পরামর্শ দিতে হবে।


কৃষিবিদরা আরো বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে পাহাড়ে দিন দিন জুম কমে যাচ্ছে। এর পরিবর্তে কৃষকরা বিভিন্ন বাগান সৃজন করছে। পাশাপাশি তারা বিভিন্ন সবজি উৎপাদন করছে। কিন্তু পাহাড়ি এলাকা হওয়ায় এখানে পানি সংকটের কারণে শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদন কমে যায়। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে বৃষ্টির পানি সংরক্ষণ তা দিয়ে কৃষি উৎপাদন ধারাবাহিকতা রাখা হয়। পার্বত্য চট্টগ্রামেও তা করা যাবে। উপযোগী স্থানে বাঁধ দিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ করা হলে পাহাড়ে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ