• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঢাকা ও রাঙামাটিসহ বিভিন্ন স্থানে উদযাপনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2017   Tuesday

বুধবার আর্ন্তজাতিক আদিবাসী দিবস। এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জাতিসংঘ আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রের এক দশক। এদিকে রাঙামাটি ও ঢাকাসহ বিভিন্ন স্থানে দিবসটি উদযাপনের হাতে নিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

 

জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর প্রতিবছর ৯ আগষ্টকে আর্ন্তজাতিক আদিবাসী দিবস হিসেবে পালনের ঘোষনা দেয়। পাশাপাশি বিশ্বব্যাপী আদিবাসী বিষয়টি জোরালোভাবে মনোযোগ আকর্ষনের প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়ে এবং মানবধিকার, পরিবেশ, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নসহ ইত্যাদির ক্ষেত্রে আদিবাসী জনগনের সমস্যা সমাধানের জন্য আর্ন্তজাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রথমে ১৯৯৫-২০০৪ সালের সময়কে প্রথম আর্ন্তজাতিক আদিবাসী দশক ঘোষনা করে। পরবর্তীতে ২০০৫-১৪ সালের সময়কে দ্বিতীয় আর্ন্তজাতিক আদিবাসী দশক হিসেবে ঘোষনা করে জাতিসংঘ। এছাড়া জাতিসংঘ ২০০০ সালে আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরাম গঠন করে। ২০০১ সাল থেকে আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক স্পেশাল র‌্যাপেটিয়ার নিয়োগ এবং ২০০৭ সালে আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক ঘোষনাপত্র গ্রহন ও আদিবাসী অধিকার সংক্রান্ত বিশেষজ্ঞ কর্মব্যবস্থা প্রবর্তন, ২০১৪ সালে সাধারণ পরিষদের বিশ্ব আদিবাসী সম্মেলন আয়োজন এবং এ সম্মেলনে ঐতিহাসিক ‘আউটকাম ডকুমেন্ট’ গ্রহণ করে।


এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে সকাল ১০টায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান উদ্বোধক থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন। সভার সভাপতিত্ব করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। এছাড়া রাঙামাটিতে দিবসটি উপলক্ষে রাঙামাটি পৌর প্রাঙ্গনে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্ধোধন করবেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় এবং প্রধান অতিথি থাকবেন ২৯৯নং রাঙামাটি আসনের সাংসদ উষাতন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এ দিবসটি উপলক্ষে চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, নাটোর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, শেরপুর, বান্দরবান, খাগড়াছড়ি, চাঁদপুর, কক্সবাজারসহ প্রভৃতি স্থানে উদযাপন করা হবে বলে জানা গেছে।


চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের আদিবাসী অধিকার বিষয়ক ঘোষনাপত্রের আজ দশ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। তবে এ ব্যাপারে সরকার বা রাষ্ট্র পক্ষ যাই করুক না কেন এই ঘোষনাপত্র বিধনাবলীর ব্যাপারে আদিবাসীদের যথেষ্ট সচেতন হয়েছে এবং তাদের অধিকার অর্জন করার উপলব্দি হচ্ছে।


তিনি আরো বলেন, যে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি রয়েছে সেটাকে আদিবাসী প্রেক্ষিত করা। সেই প্রেক্ষাপট অনুসারে বাস্তবায়ন করা। যা ঘোষনাপত্রের বিধনাবলী বা বৈশ্বিককে আমলে রাখতে হবে। এছাড়া রাষ্ট্রীয় যে নীতিমালা রয়েছে,সপ্তম পঞ্চম বার্ষিকী পকিল্পনা স্বাস্থ্য ও শিক্ষানীতি এবং পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত নীতি ও আইন রয়েছে সেগুলাকে প্রেক্ষাপট অনুসারে বাস্তবায়ন করার জন্য আদিবাসীদেরকে সঙ্গে নিতে হবে। তবে তার মতে এব্যাপারে সরকারের সাথে নাগরিক সমাজের মধ্যে অনেক দুরত্ব রয়েছে। তাই যে এসডিজি রয়েছে তা সংলাপের মাধ্যমে প্রেক্ষিত বুঝে পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে নীতিমালা সংশোধন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ