• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে পাঁচ দিনের নাট্য উৎসব শুরু হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2015   Friday

খাগড়াছড়িতে শুক্রবার থেকে শুরু হয়েছে ৫ দিনের আদিবাসী নাট্য উৎসব।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট’র উদ্যোগে ইনস্টিটিউটের নিজস্ব অডিটোরিয়ামে নাট্য উৎসবের উদ্ধোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরিবেশিত হবে চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল ভাষার মোট ৮টি নাটক।

এসব নাটকের ভাষা, রচনা, নির্দেশনা, পরিচালনা ও অভিনয়ের সবক্ষেত্রে স্ব স্ব আদিবাসীদের স্থানীয় কলাকুশলীরাই সক্রিয় ভূমিকাই থাকবেন।

নাট্য উৎসবের মুল উদ্যোক্তা গবেষক জীতেন চাকমা জানিয়েছেন, য়ামুক থিয়েটারের ‘অজন’, দীঘিনালা হিল ফিল্মের ভূত, রাঙামাটি জুম ঈসথেটিক কাউন্সিল (জাক)-র ‘ফিরিই’, সিন্দুকছড়ি পাঙ্খুং আফোয়ের মারমা গীতিনাট্য ‘ভদ্র মা:সা’,পানছড়ি সাঁওতাল নাট্য গোষ্ঠির ‘বাপলা’, হিল কালচারাল অর্গানাইজেশনের ‘সাদাঙা মা’ ও ‘রাধামন ধনপুদি’ এবং মারমা শিল্পী গোষ্ঠির ‘লুচাখ্রাং’ পরিবেশিত হবে।

ইনস্টিটিউটের পরিচালক কবি সুসময় চাকমা জানান, এটি প্রতিষ্ঠানের প্রথম উদ্যোগ। সরকার ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রণোদনায় এটি শুরু হলো। এর মাধ্যমে পাহাড়ে নাট্যচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা জানান, বর্ণাঢ্য এই উৎসবে প্রথমবার উৎসবের প্রতিটি নাটক সর্ব সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, খাগড়াছড়িতে এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে প্রায় ২২ বছর পর। বিগত ১৯৯৩ সালে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচিত প্রথম মেয়র জাহেদুল আলমের সময়কালে তাঁর উদ্যোগে খাগড়াছড়ি থিয়েটার নামে একটি উৎসব আয়োজন করা জয়েছিল ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ