• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

দুর্বৃত্তদের গুলিতে আহত বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা আর নেই

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2024   Friday

দুর্বৃত্তদের গুলিতে আহত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার  দূর্গম ৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন। তিনি  বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়   মারা  যান।

উল্লেখ্য, গেল ২১ মে  দুর্বৃত্তদের গুলিতে নিজ ইউনিয়নের মারমা পাড়া এলাকায় তার এক চাচার বাসার উঠানে অবস্থান করছিলেন। এসময় একদল  দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  পরের দিন তাকে বান্দরবান সদর হাসপাতাল  ভর্তির পর ওদিনই  উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি প্রেরণ করা হয়।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তংচংগ্যা মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,   চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আতোমং মারমা বৃহস্পতিবার রাত ১২টা ৪৮ মিনিটের দিকে মারা গেছেন। তার পায়ে, হাতে ও পাছায় গুলি লাগে। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে দিতে পারলেও বাকী ২থেকে ৩টি গুলি শরীর থেকে বের করে দিতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ