• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

লংগদুতে নৌকা প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2023   Thursday

রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো লংগদু উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও পথসভা করেছেন। 

 

দীপংকর তালুকদার  তার সমর্থক, আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে  উপজেলার তিন টিলা বনবিহার, ডানে লংগদুর আঠারকছড়া, করল্যাছড়ি, মাইনীমুখ ও সদর ইউনিয়নে লিপলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা করেন।

 

এসময় তার সাথে ছিলেন সাবেক মহিলা সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজা বেগম চিনু, লংগদু ইউনিয়নের হেডম্যান কল্যাণ মিত্র চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, সদস্য আশিষ কুমার চাকমা নব, ওয়াশিংটন চাকমা, আবু তৈয়ব, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিপু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, মোছা: আছমা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এর আগে সকালে তিনি উপজেলা সদরের রত্নাংকুর বন বিহারে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

 

এসব পথ সভায় পাহাড়ে শান্তি চুক্তি এগিয়ে নিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ও বিভিন্ন উন্নয়ন অব্যাহত রাখতে হবে জানিয়ে দীপংকর তালুকদার বলেন, নানিয়ারচর উপজেলায় সেতু হয়েছে, এই সেতু দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি এবং লংগদু উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। এটি হয়ে গেলে এই দুই উপজেলাসহ দশ উপজেলার মানুষ নৌপথ ছেড়ে সড়কপথেই যোগাযোগ করবে। আর এসব উন্নয়নসহ ব্রিজ, কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন দেখতে হলে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই জানিয়ে বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি ভোট প্রদানে প্রার্থরা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ