• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি আসনে দলীয় মনোনয়নপত্র নিলেন দীপংকর ও নিখিল কুমার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Nov 2023   Sunday

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ালীগের সভাপতি দীপংকর তালুকদার। একই সাথে তিনি প্রার্থী  হিসেবে রোববার জেলা রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন পত্র কিনে নিয়েছেন। অপরদিকে প্রাথী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা।

 

জানা গেছে, রাঙামাটি ২৯৯নং আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীপংকর তালুদারের পক্ষ থেকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ দলীয় প্রধান কার্যালয় থেকে শনিবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এতে দীপংকর তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংশুসাইন চৌধুরীসহ অন্যান্যরা। অপরদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা নিখিল কুমার চাকমা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন


অপরদিকে, রোববার দীপংকর তালুকদারের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

 

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান, রাঙামাটির আসন থেকে দীপংকর তালুকদারের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। দল থেকে দীপংকর তালুকদাকে শতভাগ মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পত্র নেওয়া নিখিল কুমার চাকমা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাঙামাটির ২৯৯ নং আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বর্তমান সাসংদ দীপংকর তালুকদারের পক্ষ থেকে  প্রার্থী  হিসেবে প্রথম মনোনয়ন পত্র কিনে নেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ