• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের পুনর্বাসন,মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2023   Saturday

সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(পিসিজেএসএস) প্রত্যাগত সদস্যদের যথাযথ পুনর্বাসন,মামলা প্রত্যাহার ও নিরাপত্তার দাবীতে শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মধ্যম বাঘাইছড়ি গ্রামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিজেএসএস এর প্রত্যাগত সদস্য সুমতি রঞ্জন চাকমা। এসময় বক্তব্যে দেন পিসিজেএসএসের নেতা প্রভাত কুমার চাকমা,ত্রিদীপ চাকমা,উৎপলাক্ষ চাকমা,সুমুতি চাকমা ও মানবজ্যোতি চাকমা প্রমুখ। এসময় পিসিজেএসএস এর প্রত্যাগত ২৮৮ জন প্রত্যাগত সদস্য উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারের কাছে অস্ত্র জমা দানের মধ্য দিয়ে পিসিজেএসএস এর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিন্তু কাংখিত শান্তি তো দুরের কথা নূন্যতম যে আশা-ভরসা নিয়ে স্বাভাবিক জীবনে এসেছেন সেই আশা শুধু মাত্র আশায় থেকে গেলো।


বক্তারা আরো বলেন, পার্বত্য চুক্তির ২৫ বছরেও চুক্তির মৌলিক বিষয়সমূহসহ এখনো দুই-তৃতীয়াংশ ধারাগুলো অবাস্তবায়িত অবস্থায় রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা পিসিজেএসএসের সদস্যদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে গ্রেফতার, বিচার-বহির্ভুত হত্যা, অস্ত্র গুঁজে দিয়ে আটক, মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। এসব নেতাকর্মীরা মিথ্যা মামলা-হামলার ভয়ে ফেরারি জীবন কাটাচ্ছেন। তারা তো এমন জীবন চাইনি। চেয়েছেন একটি সুষ্ঠ, সুন্দর, নিরাপদ জীবন। যেখানে পরিবার-পরিজন নিয়ে বাকী জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। কিন্তু চুক্তির ২৫ বছরে এসেও ঘর-বাড়ি ছেড়ে মানবেতর পরিবেশে জীবন কাটাতে হচ্ছে।


বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যাগত পিসিজেএসএসের সদস্য ও তাদের পরিবারকে যথাযথ ও সম্মানজনক পুর্নবাসন, মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার এবং প্রত্যাগত সকল সদস্যদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ