• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে নির্জন এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2023   Thursday

রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্হ মোনঘর শিশু সদন এলাকায় বুধবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। তার বাম হাতের কাঁধে ও ঘাড়ে আঘাতের চিহৃ রয়েছে। নিহত ব্যক্তির নাম প্রভাত চাকমা(৪৭)। পুলিশ ধারনা করছে পূর্ব শত্রæতা জেরে তাকে খুন করা হতে পারে।

 

নিহত প্রভাত চাকমা শহরের দেবাশীষ নগর এলাকায় ভাড়া বাসায় তার স্ত্রী ও কন্যা নিয়ে বসবাস করলেও তার নিজ বাড়ী খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়ায়। তার পিতার নাম রমনী মোহন চাকমা।

পুলিশ জানায়, শহরের রাঙ্গাপানিস্থ মোনঘর শিশু সদনের আবাসিক ক্যাম্পাসের ভেতর ডাইনিং হলের পাশের রাস্তায় রক্তাক্ত অবস্থায় একটি মৃত দেহ পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশদের খবর দেয়। পুলিশ বুধবার রাত ৮টার দিকে ঘটনাস্থল গিয়ে প্রভাত চাকমার মৃত দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তাকে দুর্বৃত্তরা হাতের বাম কাঁধে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্ষক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ কি কারণে কে বা কারা হত্যা করেছে তার বিস্তারিত জানাতে না পারলেও শত্রæতাবশত তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা। তবে পুলিশ নিহত ব্যক্তির সুনির্দিষ্ট পেশায় জড়িত তা জানাতে পারেনি। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমীন জানান, লাশ ময়না তদন্তের পর বৃহস্পতিবার নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ হত্যার ক্লু বের করতে তদন্ত চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ