• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2023   Thursday

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বৃহস্পতিবার হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।

 

শহরের কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন বিপণন কেন্দ্র ঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন,বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী আশরাফ উদ্দীন, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিদা মাহমুদ, চট্টগ্রাম আঞ্চলের নৌ পুলিশ সুপার আ,ক,ম নিজাম উদ্দীন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের(বিএফডিসি) রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া জেলের পক্ষ থেকে বক্তব্যে দেন শহর আলী ও মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্যে দেন উদয়ন বড়ু–য়া।

 

অনুষ্ঠান শেষে কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধি লক্ষ্যে তিন মাস মাছ শিকার বন্ধ থাকালীন সময়ে বেকার থাকা ২শ জন জেলেদের মাঝে ৩০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হয়। পরে অতিথিরা কাপ্তাই হ্রদে ৪শ কেজি কাপ জাতীয় মাছের পোণা অবমুক্ত করে উদ্বোধন করেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, জাতির পিতার দূরদর্শি পরিকল্পনায় এবং বর্তমান সরকারের সুদক্ষ পরিচালনায় কাপ্তাই হ্রদ এখন পাহাড়ের মানুষের আত্মসামাজিক উন্নয়নের মূল ধারকবাহকে পরিণত হয়েছে। এই হ্রদের মাধ্যমেই জীবন জীবিকা নির্বাহে জড়িয়ে রয়েছে লাখো মানুষের। কাপ্তাই হ্রদ এখন দেশের অন্যতম মৎস্য ভান্ডার। যার মাধ্যমেই দেশের আমিষের ঘাটতির চাহিদার বিরাট একটি অংশ পূরণ হচ্ছে।

তিনি আরো বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ ও মাছের বংশ বৃদ্ধির জন্য প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ শিকার বন্ধ রাখা হয়। যাতে করে এ হ্রদের উপর নির্ভরশীল জেলেরা পরবর্তী সময়ে অধিক মাছ শিকার করতে পারেন। তাই মাছ শিকার বন্ধকালীন সময়ে বেকার হয়ে পড়া জেলেদের মাঝেও খাদ্যশস্য উপহার দেওয়া হয়। তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে মাছ না ধরতে আপনাদের সহায়তা করতে হবে। সরকার আপনাদের পাশে দাড়িয়েছে। আগামীতে এ খাদ্য শস্য পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅআর.

ads
ads
আর্কাইভ