• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2023   Saturday

শনিবার রাঙামাটি শহরের বনরূপায় ফরেষ্ট রোড এলাকার কবরস্থানে  ছুরিকাঘাতে ইজাজুল হক রাব্বি (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছে। পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকায় হত্যাকান্ডে জড়িত সেলিম মাহমুদ (৩৪) কে আট করেছে। নিহত রাব্বি শহরের বনরূপা কাটাপাহাড় এলাকার মোজাম্মেল হকের ছেলে। সে স্থানীয় একটি জুতার দোকানকার। প্রাথমিকভাবে আটক ব্যক্তি খুনের সাথে জড়িত থাকার থাকার স্বীকার করেছে।

এ ঘটনার বিষয়ে শনিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিং এর আয়োজন করা হয়। এতে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মীর আবু  তৌহিদ। পুলিশ সুপার জানান, ছুরিকাঘাতে নিহত রাব্বি ও আটক সেলিম দুজনই পূর্বপরিচিত ও তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। আসামি সেলিম নিহত রাব্বির কাছ টাকা পেতো। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাদের দুজনের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিহত রাব্বিকে আসামি সেলিম মাহমুদ মারধর করে। পরে সেলিম তার বাসায় চলে যায়। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত রাব্বি আসামি সেলিমকে আবারো ফোন করে ঘটনাস্থলে ডেকে নিয়ে যায় এবং পুনরায় কথা  দুজনের মধ্যেকার কথা কাটাকাটি হয়। শনিবার ভোর ৫টার দিকে সাথে থাকা ছুরি দিয়ে আসামী সেলিম  ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই  রাব্বির মৃত্যু হয়। ঘটনার সময় বনরূপা বাজারের নৈশ প্রহরী আমির হোসেন (৩৫) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে সেলিম। আমির বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, নিহত রাব্বি ও আটক সেলিমের মধ্যে বন্ধুত¦ ছিল। টাকা পয়সা নিয়ে বিবাদে ছুরিকাঘাতে একজন আরেকজনকে খুন করেছে। ঘটনার পর সকাল ১১টার দিকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে নিহত ইজাজুল হক রাব্বি ২০২১ সালে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল খেটে ছিল। তাই হত্যার পেছনে অন্য ঘটনা আছে কিনা সেটি উদ্ঘাটনে আসামিকে আবারো জিজ্ঞাসাবাদ করা হবে। আসামি সেলিম মাহমুদ দীর্ঘদিন ধরে রাঙামাটিতে চাকরির সুবাধে অবস্থান করছেন, পরিবারের সঙ্গেও তার যোগাযোগ নেই। এ ব্যাপারে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে আজ রোববার আদালতে তোলা হবে।


পুলিশ সুপার আরো জানান, রাঙামাটিতে আমরা কোনো ভাবেই ‘কিশোর গ্যাং’ হতে দেবো না। এসব গ্যাংয়ের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে বদ্ধপরিকর। প্রেস বিফ্রিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শাহনেওয়াজ রাজু ও কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ