• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন হিলর ভালেদীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছে-নিখিল কুমার চাকমা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2023   Friday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, যে জাতি তার সাংস্কৃতিকে বিকশিত করতে পারে না সে জাতি এক সময় হারিয়ে যেতে বাধ্য। তাই যে জাতি নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারবে সেই জাতি  তত বিকশিত ও উন্নত হবে। তাই সংস্কৃতি বিকাশের জন্য সকলকে কাজ করে যেতে হবে।


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী ও অন্যান্য সম্প্রদায়  এবং দেশের সকল সম্প্রদায়ের লোকজনের যে যার ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি  রয়েছে তারা যেন নিরাপদের সহিত লালন-পালন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী  কাজ করে যাচ্ছেন। সে লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় পার্বত্য মানুষের  ভাগ্য,সংস্কৃতি উন্নয়নের পাশাপাশি  মানুষের জাতিসত্বা উন্নয়নে কাজ করে যাচ্ছে।


শুক্রবার রাঙামাটিতে সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়নে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে হিলর প্রোডাকশনের সভাপতি সুপ্রিয় চাকমা শুভ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, হিলর ভালেদী ও শুভ। অনুষ্ঠানে শুরুর আগে সংগঠনের চাকমা ভাষায় নির্মিত স্বপ্ল দৈর্ষ্য চলচিত্র  পোড়া কবাল্লে(পোড়া কপাল) এর পর্দা উন্মোচন ও কেক কাটেন প্রধান অতিথি। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পোড়া কবাল্লে চলচিত্রটি পাহাড়ে সমাজের নানান অসঙ্গতি, দারিদ্রতা ও নারী সমাজের অবহেলার বিষয়টি ফুটে তোলা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকম আরো বলেন,  হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন স্বেচ্ছা সেবার পাশাপশি সংস্কৃতি উন্নয়নের জন্য কাজ কওে যাচ্ছে। আগামীতে এই সংগঠনটি তার কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের জন্য পার্বত্য উন্নয়ন বোর্ড থেকে সহযোগিতার আশ^াস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ