• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

চার আবাসিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুম করা হবে -সুপ্রদীপ চাকমা

প্রেস বিজ্ঞপ্তি। : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2023   Tuesday

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি বিষয় খুবই দুর্বল বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

 

তিনি বলেন শ্রেণী কক্ষে এ দুটি বিষয়ের উপর পাঠদানের সময় অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠদান করতে হবে। বিভিন্ন এসএসসি পরীক্ষায় এ দুটি বিষয়ে শিক্ষার্থীরা অধিকাংশ অকৃতকার্য হয়। বিদ্যালয়ে রমান সম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে দায়িত্বশীল শিক্ষকদের আন্তরিকতার সহিত পাঠক করার বিষয়ে শিক্ষক দিক নির্দেশনা প্রদান করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্তৃক পরিচালিত ৪টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা হবে।


মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামউন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ম্রোআবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বোর্ডের চেয়ারম্যান এসব কথা বলেন।


তিনি আরো বলেন,মানসম্মত শিক্ষার অভাবে শিক্ষার্থীরা এসএসসিপরীক্ষায় অকৃতকার্য হয়। এর ফলে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে শিক্ষকদের শ্রেণী কক্ষে পাঠদানের সময় অরেকটু আন্তরিক হতে হবে। তিনি বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা এ ক্রেডিটএর অংশীদার। শিক্ষার্থীরা বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকা থেকে আবাসিক বিদ্যালয়ে ভর্তি হয়। বাবামা অনেক দূরে অবস্থান করে। তারা যেন দেশ জাতি ও সমাজে উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে সব শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের প্রেরণা যোগাতে হবে। বাস্তবতার নিরীক্ষে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে হবে এবং বড় বড় স্বপ্ন দেখাতে হবে।


এসময় এসময় বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী নন্দিতা চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সমন্বয় কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, প্রধান শিক্ষক মোঃ মহিন উদ্দিনসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বোর্ডের চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। এসময় তিনি বিভিন্ন শ্রেণী কক্ষ পরিদর্শন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

 

এছাড়া রাজস্থলী আবাসিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত ও শপথ পাঠ অনুষ্ঠানে মিলিত হন। তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন। এসময় আবাসিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা শেষে বিভিন্ন ছাত্রাবাস, শ্রেণী কক্ষ এবং ডাইনিং হল পরিদর্শন করেন।

 

তাছাড়াও তিনি বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো, তুলা চাষ এবং কফি ও কাজু বাদাম চাষের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প পরিদর্শন করেন।
--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ