• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে সাজেকে এলাকাবাসীর মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2022   Tuesday

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবী জানিয়ে মঙ্গলবার রাঙামাটির সাজেকে মানবন্ধন করেছে এলাকাবাসী।

 

ঐক্যে উত্থাতন, বিভেদের পতন, জুম্মো দিয়ে জুম্মো ধ্বংসের সরকারী নীলনক্সা ভেস্তে দিতে এক হও প্রতিরোধ গড়ে তোল শ্লোগানে বাঘাইছড়ি উপজেলার সাজেকবাসীর উদ্যোগে উজো বাজারে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন সাজেক ইউপির ওয়ার্ড মেম্বার পরিচয় চাকমা, নতুন জয় চাকমা,মিলা চাকমা ও পুরান জয় চাকমা। মানবন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ বিভিন্ন ব্যানার, ফেষ্টুন সম্বালিত দাবী-দাওয়া নিয়ে অংশ নেন। এছাড়া বঙ্গলতলী,মাচালং, ভিজেনন্দরাম, হাজাছড়া এলাকায় একই কর্মসুচি পালিত হয়। সেখানে শত শত নারী-পুরুষ অংশ নেন।


সমাবেশে বক্তারা বলেন,ভ্রাতৃঘাতি সংঘাত সমাজ, জাত ও দলের জন্য কখনো মঙ্গল বয়ে আনতে পারে না। আঞ্চলিক দলগুলোর চলমান ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে কেউ ভাই হারিয়েছেন আবার কেউ হারিয়েছেন স্বামী, নিষ্পাপ শিশু হয়েছে পিতৃহীন। যেখানে আঞ্চলিক দলগুলো একজোট হয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রামের কথা সেখানে তারা ভাইয়ে ভাইয়ে সংঘাতে লিপ্ত রয়েছে তা কখনো কাম্য নয়। এতে পাহাড়ীদের ক্ষতি ছাড়া কোন লাভ হচ্ছে না।

 

বক্তারা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও প্রসিত বিকাশ খীসার ইউপিডিএফ-কে অবিলম্বে ভ্রাতৃঘাতি সংঘাত ও হানাহানি বন্ধ করে জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ