• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বাঘাইছড়িতে বিদমান দুদলের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটলেও হতাহতের খবর মিলেনি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2022   Friday

শুক্রবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে আঞ্চলিক রাজণেতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকস ফ্রন্ট(ইউপিডিএফ) মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেলেও কোন হতাহতের কোন আলামত পায়নি।


জানা গেছে, শুক্রবার সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের উত্তর জারুলছড়ির দুলুবনিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ সংগঠিত হয়। উভয় পক্ষের শত শত রাউন্ড গুলি বিনিময় ঘটে। তবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মরদেহ পরে থাকার ছবি দেখা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আতংক বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে আইন-শৃখলা বাহিনী ঘটনাস্থলে গেলেও কোন লাশের সন্ধান পায়নি।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) টমাস বড়–য়া জানান, গোলাগুলির ঘটনা যে স্থানে ঘটেছে সেটি খুবই দুর্গম। তবে খবর পেয়ে তিনি এবং তার পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু ওই এলাকায় গোলাগুলির কোন আলামত এমনকি কোন লাশের সন্ধান পাওয়া যায়নি। এছাড়া এলাকাটির আশাপাশের কোন ঘরবাড়ি নেই। তবে পাশর্^বর্তী এলাকার লোকজনদের সাথে কথা বলে জানা গেছে তারা গোলাগুলির শব্দ শুনেছেন।


উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমানা আক্তার জানান, গোলাগুলির হয়েছে শুনতে পেয়েছি বঙ্গলতলী দুলুবনিয়া এলাকায়। কিন্তু কোন লাশ এখনো পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ