• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বুধবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Aug 2022   Wednesday

দীর্ঘ তিন মাস ১৭ দিন বন্ধ থাকার পর বুধবার মধ্যরাত থেকে (১৮ আগস্ট) থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হয়েছে। ফলে দীর্ঘসময় পর মাছ ধরা শুরু হওয়ায় জেলেরা আবারো কর্মব্যস্ত হয়ে পড়েছেন।  জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। 


জানা গেছে, প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস রাঙামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ অন্যান্য জীববৈচিত্র্য রক্ষায় হ্রদে মাছ ধরা বন্ধ থাকে। এসময় হ্রদের মাছ বাজারজাতকরণ ও স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকে।  তবে ৩১ জুলাই তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও হ্রদের পানি বৃদ্ধি না পাওয়ায় জেলা প্রশাসন ১৭ দিনের জন্য মৎস্য আহরনের বলবৎ রাখে। ফলে   ৩ মাস ১৭ দিনবন্ধ থাকার পর  বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে  মৎস্য আহরণ। 

এদিকে বুধবার রাত ১২টা থেকে মাছ ধরার কথা থাকলেও বিকেল থেকে হ্রদে জাল ফেলা শুরু করেছেন জেলেরা। ইতোমধ্যে আহরণকৃত মাছ  আগেভাগে ফিশারী ঘাট এলাকায়ও আনা হয়েছে।  
 
অপরদিকে, কর্ণফূলী বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায় কাপ্তাই হ্রদে বর্ত মানে ৯৫ দশমিক ৮৭ মীনস সী লেভেল (এমএসএল) পানি রয়েছে। হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএমএস। 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, বুধবার মধ্যরাত থেকেই হ্রদে মাছ ধরার জাল ফেলছেন জেলেরা। বৃহস্পতিবার ভোর থেকেই বিএফডিসির নিজস্ব পল্টুনগুলোতে মাছ নিয়ে আসবেন জেলেরা। সেখান যেগুলো যাবতীয় কার্যাদি শেষে বাজারজাতকরণ করা হবে।
 
বিএফডিসি রাঙামাটির কেন্দ্রের বিপণনকর্মকর্তা মো. শোয়েব সালেহীন জানান, ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোর থেকেই মাছ বাজারজাতকরণ শুরু হবে। দীর্ঘদিন পর মাছ ধরা শুরু হওয়ায় জেলেরা-ব্যবসায়ী সকলের মাঝে স্বস্তি ফিরেছে।

প্রসঙ্গত,  ১৯৯৬০ সালের দিকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষে কর্ণফূলী নদীতে বাধঁ  দেওয়া হয়। এতে প্রায় ৭২৫ বর্গকিলোমিটার আয়তন জুড়ে  কাপ্তাই  হ্রদ সৃষ্টি হয়।   বিদ্যুৎ উৎপাদনের  পাশাপাশি  স্বাদু পানিতে মৎস্য উৎপাদন ও সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখছে এই হ্রদটি। এ হ্রদে মাছ শিকার জীবিকা নির্বাহ করে প্রায় ২৫ হাজার জেলে পরিবার। 
--হিলবিড২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ