• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

সরকার গুম, খুন করে অবৈধভাবে দেশ চালাচ্ছে -আমির খসরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2022   Wednesday

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন আওয়ামীলীগ সরকার সাধারণ মানুষের ভোটাধিকার ও জীবনের নিরাপত্তা কেড়ে নিয়ে গুম, খুনের মাধ্যমে তাদের রাজত্ব টিকিয়ে রাখছে।

 

তিনি আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একটি দখলদার সরকার অবৈধভাবে দেশ শাসন করছে। এই অবস্থা থেকে উত্তোরণের বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এখানকার থেকে উত্তোরণের একমাত্র পথ হচ্ছে আন্দোলন। রাঙামাটি থেকেও আপনাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে৷ 

 

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলমের শোক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের আলম শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন প্রমুখ। এসময় জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।  


সাবেক সভাপতি মরহুম আলহাজ¦ শাহ আলমের কীর্তির কথা স্মরণ করে সভায় বক্তারা বলেন, তিনি একজন সজ্জন ও বিনয়ী রাজনীতিবিদ ছিলেন। তিনি তোষামোদির রাজনীতি পছন্দ করতেন না। স্বৈরাচারী আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি রক্ষায় তিনি নিরলস ভাবে কাজ করে গেছেন। দলের ক্রান্তিকালে তিনি দুইবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে তাঁর জনপ্রিয়তা প্রমাণ দিয়েছেন।

 

সাবেক বানিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন,বর্তমান সরকার দেশে অর্থনৈতিক সংকট তৈরী করে তারা দেশের জনগণকে সমস্যায় ফেলে দিয়েছে। এতে করে তেল, গ্যাসসহ  দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী। তাই একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ, অনির্বাচিত, দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। এজন্য সকলকে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে দেশে একটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। অবৈধ সংসদ বাতিল করতে হবে। অবৈধ সরকারকে সরাতে হবে। সরকার তাদের সুবিধার জন্য যে নির্বাচনী আইন পরিবর্তন করেছে সেগুলো সঠিকভাবে নিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সরকার যে সমস্ত ধারা করেছে সেগুলো বাতিল করা হবে। কালো আইন বাতিল করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ