• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে যুবদলের নেতা শিশির বিন্দু চাকমার পদত্যাগ পত্র প্রত্যাহার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2022   Wednesday

রাঙামাটি জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক শিশির বিন্দু চাকমা পদত্যাগপত্র গ্রহন করেননি জেলা নেতৃবন্দ। তার পদত্যাগ প্রত্যাখান করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে। গত ২৩ জুলাই শিশির বিন্দু চাকমা ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে পদত্যাগ পত্র জমা দেন।


জেলা বিএনপি ও সাধারন সম্পাদকের বরাবরে দেওয়া পদত্যাগ পত্রে জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক শিশির বিন্দু চাকমা উল্লেখ করেন তিনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) জড়িত রয়েছেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে জেলা বিএনপির সকল দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন জানাচ্ছি।


এ ব্যাপারে জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক শিশির বিন্দু চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন দলকে ভালোবেসে এবং সেই মানসিকতা নিয়ে দলের জন্য কাজ করছেন। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে দল থেকে পদত্যাগের জন্য গত ২৩ জুলাই জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে অবেদন পত্র জমা দিই। তবে জেলা বিএনপির নেতৃবৃন্দ তার পদত্যাগপত্র প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন। এরই প্রেক্ষিতে নেতৃবৃন্দের অনুরোধে পদত্যাগ পত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছি। তাই দলকে ভালোবেসে তার উপর অর্পিত দায়িত্বের যথাযথভাবে পালন করে যাবো। তিনি তার রাজনীতি জীবনে কোন ভূল ক্রতি হয়ে থাকলে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।


জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু জানান, জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক শিশির বিন্দু চাকমার পদত্যাগ পত্র তার কাছে জমা দিলেও তিনি তা গ্রহন করেননি। যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের চাপের মধ্যে থাকতে হয়। তবে এই দুর্দিনে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন নেতাকর্মীরা আন্তরিকভাবে এগিয়ে গিয়ে জনগণের পাশে থেকে রাজীনৈতিক অর্পিত পালন করেন তার জন্য আহŸান জানাচ্ছি। তিনি আরো জানান, শিশির বিন্দু চাকমার পদত্যাপত্র আমরা গ্রহন করিনি। তিনি তার স্বপদে বহাল রয়েছেন। আমি আশা করি শিশির বিন্দু চাকমা একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে দেশের ক্রান্তিলগ্নে বিএনপির কর্তৃক প্রদত্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ