• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

মহালছড়িতে ইউএনও অপসারণের দাবিতে সকাল-সন্ধ্যা দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2022   Wednesday

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়দা আক্তারকে প্রত্যাহারের দাবীতে বুধবার থেকে মহালছড়ি বাজারে সব ধরণের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আকস্মিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় স্থানীয় জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।
 
জানা গেছে,পাহাড়ের মাটি কেটে দোকান ভরাট করায়  মঙ্গলবার বিকালে মহালছড়ি বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়দা আক্তার। এতে অনাদায়ে তাকে ৭দিনের  কারাদন্ড দেন।
 
এদিকে ঘটনার প্রতিবাদে বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবী জানিয়ে বুধবার সকাল থেকে  মহালছড়ি বাজারের  সকল প্রকার দোকানপাট বন্ধ করে দেন।  এতে করে ফার্মেসী  দোকান থেকে সকল দোকানপাট বন্ধ থাকায় সাধারন মানুষ বিপাকে পড়েছন। 
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  কয়েকবার  মুঠোফোনে করেও তিনি কল রিসিভ করেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ