• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে সাইজামপাড়ায় হত্যাকান্ডের ঘটনায় তিন সংগঠনের উদ্বেগ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2022   Monday

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলাধীন বড়থলি ইউনিয়নের দুর্গম সাইজামপাড়ায় গেল দুর্বৃত্তের গুলিতে তিনজন ব্যক্তিকে হত্যা ও দুই শিশু আহত এবং দুর্বৃত্তদের প্রাণনাশের হুমকিতে প্রায় একশত পরিবার আতঙ্কে গ্রামছাড়া হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রামের  তিন সংগঠন।

 
গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা সোমবার সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এই  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিন সংগঠনের নেতারা অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার, আহত শিশুদের সু-চিকিৎসাসহ গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন।

 
বিবৃতিতে আরো বলা হয়, গেল ২১ জুন  ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বড়থলি ইউনিয়নে সাইজামপাড়ায় ঢুকে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে ঘটনাস্থলে চিতারাম ত্রিপুরা, বিশ্ব চন্দ্র ত্রিপুরা ও সুভাষ ত্রিপুরা নামে তিন গ্রামবাসী নিহত এবং দুই জন শিশু আহত হয়। আহত শিশুরা এখনো চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার ১২ দিন পরও তিন মৃত দেহ উদ্ধার, হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।


বিবৃতিতে  পাহাড়ি জনগণকে ‘ভাগ কর, শাসন কর’ নীতি প্রয়োগের মাধ্যমে বিভক্ত করে রাখা হয়েছে। একটি গোষ্ঠীকে মদদ দিয়ে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে নিজেদের হীনস্বার্থ হাসিলের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। বিলাইছড়ি সাইজামপাড়া ঘটনা তারই অংশ। সে কারণে সরকার-প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। আতঙ্কগ্রস্ত গ্রামবাসী নিজ পাড়া-গ্রাম ছাড়তে বাধ্য হলেও  প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।

--প্রেস বিজ্ঞপ্তি।

 

 


 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ