• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়ির ২২ গুণীজনকে পার্বত্য জেলা পরিষদের সন্মাননা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2015   Saturday

বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার প্রয়াত ও প্রবীন ২২ গুণীজনকে সন্মাননা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

 

খাগড়াছড়ি সরকারী হাইস্কুল মাঠে বৈসাবি মেলা মঞ্চে সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার স.ম. মাহবুব-উল-আলম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং পুলিশ সুপার শেখ মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সন্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মোঃ জাহেদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার।

 

সন্মাননা কমিটি সূত্রে জানা গেছে, সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরুপ ৯ ক্যাটাগরিতে সর্বমোট ২২ গুণীজনকে সন্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে শিক্ষায় নবীন কুমার ত্রিপুরা (মরণোত্তর), অনন্ত বিহারী খীসা, মংশিপ্রু চৌধুরী, কৃষ্ণ কিশোর চাকমা (মরণোত্তর), মুক্তিযুদ্ধে সুলতান আহম্মেদ (মরণোত্তর)ও হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী, শান্তি ও সম্প্রীতিতে হংস্বধ্বজ চাকমা (মরণোত্তর) ও নকুল চন্দ্র ত্রিপুরা। সমাজসেবায় নগেন্দ্র নারায়ণ ত্রিপুরা (মরণোত্তর), চাইলাপ্রু চৌধুরী, খুলরাম চাকমা এবং হাজী বাদশা মিয়া সওদাগর (মরণোত্তর)। সাহিত্য ও সংস্কৃতিতে অশোক কুমার দেওয়ান ও সুরেন্দ্র লাল ত্রিপুরা (মরণোত্তর), নন্দ রানী চাকমা এবং বরেন ত্রিপুরা। সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা সুবোধ বিকাশ ত্রিপুরা ও তরুণ কুমার ভট্টাচার্য্য। নারী অধিকার সুরক্ষায় ইন্দিরা দেবী চাকমা ও শেফালিকা ত্রিপুরা। ক্রীড়ায় খোকন দত্ত (মরণোত্তর) ও কালাচাঁদ দেববর্মা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ