• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বরকলে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021   Tuesday

"জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য" এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার রাঙামাটির বরকল উপজেলায় খাদ্য নিরাপত্তা  শীর্ষক-২০২১ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। এসময় খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা বিষয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন পরিচালনা করেন রাঙামাটি জেলার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর কর্মকর্তা শুভ্র দাশ।  

 

এসময় বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা,বরকল মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি মোঃ নবীন হোসেন,বরকল পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ,অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা,ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মোঃ ছবুর তালুকদার,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা,উপজেলা প্রাণী সম্পদ বিভাগের প্রতিনিধি লোকশোভা চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অাব্দুল হান্নান পাটোয়ারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।       

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,নিরাপদ খাদ্যের সাথে মানুষের জীবন-মান জড়িত রয়েছে।ভোগবাদী দৃষ্টি পরিবর্তন করতে পারলে খাদ্য হোক বা অন্যান্য বিষয় হোক কোন ক্ষেত্রে ভেজাল থাকবে না।ভেজালমুক্ত খাদ্য পেতে হলে মূল জায়গাগুলো চিহ্নিত করতে হবে।নিরাপদ খাদ্য বা ভেজালমুক্ত খাদ্য পেতে অাইনের যথাযথ  প্রয়োগ করতে হবে এবং সুদ্ধি অভিযান চালাতে হবে।তার পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে।
 
তিনি অারো বলেন, উপজেলা তথা ইউনিয়ন পর্যায়ে কৃষকদের নিয়ে প্রদর্শনী মেলা অায়োজন করে তাদের কীটনাশক কিভাবে  ব্যবহার করতে হয় সে বিষয় সম্পর্কে কৃষকদের  সচেতন করতে হবে বলে এমন মতামত উপস্থাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।
 
উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন,খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়।শিশু থেকে শুরু করে বয়স্ক  সকল বয়সের মানুষের ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
তিনি আরো বলেন,  সুস্থ জীবন নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যর বিকল্প নেই।তাই খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নিয়মবহির্ভূত রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগকে দেখভাল করার নির্দেশ দেন।একইসাথে,জনপ্রতিনিধিদের বাজার মনিটরিং করার নির্দেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ