• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বরকলে ইউনিয়ন পরিষদে পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2021   Wednesday

বরকলে পুষ্টি বিষয়ে বুধবার পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

 

বরকল উপজেলায় জুম ফাউন্ডেশন ও বরকল ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে লীন প্রকল্পের আওতায় লিন প্রকল্পের উদ্যোগে বরকল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে  কর্মশালায় সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য তাপস চাকমা। এ সময় উপজেলা জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা,বরকল প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা,বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি,ইউনিয়ন পরিষদের সচিব,সরকারি কর্মকর্তা(ইউডিসিতে অন্তর্ভুক্ত),প্রথাগত হেডম্যান -কার্বারী,স্কুল শিক্ষক,গণমাধ্যমকর্মী ও  সমবায় সমিতি প্রতিনিধিদেরউপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদের মেম্বার, হেডম্যান কার্বারীরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমাকে সভাপতি ও ২০নং বেগেনাছড়ি মৌজার হেডম্যান পহর চাঁন চাকমাকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫জন সদস্যবিশিষ্ট ২নং বরকল ইউনিয়নে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করা হয়। সভায় নব গঠিত পুষ্টি সমন্বয় কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে মাঠ পর্যায়ে সুনিশ্চিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করার প্রত্যাশা করা হয়।

 

কর্মশালায় বলা হয়, সরকারের ১০ বছর মেয়াদি দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলাগুলোতে পুষ্টি সমন্বয় কমিটি গঠন করার লক্ষ্যে তিন পার্বত্য জেলা ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে প্রথাগত কার্বারী, হেডম্যান, সার্কেল চীফ,পার্বত্য জেলা পরিষদ এর ভূমিকা অগ্রগণ্য। অন্যদিকে ইউনিয়ন, পাড়া বা গ্রাম থেকে পুষ্টি সম্পর্কিত চাহিদা, সচেতনতা ও নেতৃত্ব জরুরি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ