• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

জুরাছড়িতে দীপংকর তালুকদার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে গণ সংবর্ধনা

ষ্টাফ রিপোটার/জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2021   Sunday

রোববার রাঙামাটির জুরাছড়িতে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গণ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুুকদার এমপি।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, প্রিয় নন্দ চাকমা, ঝর্ণা খীসা, বাদল চন্দ্র দে, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ শফিউকুল আজম প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা, সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।


সভা শুরুতেই বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এবং নবাগত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।


সংবর্ধনা অনুষ্ঠানের আগে দীপংকর তালুকদার এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী জেলা পরিষদের ৭০ লাখ টাকার অর্থায়নে নির্মিত সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। এরপর জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তারা।

 

উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র নাথ বলেন, উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন গুলো খুবই জরাজির্ণ। এসব ভবন নতুন ভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

 

জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা  দীপংকর তালুকদার এমপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর দৃষ্টি আর্কষন করে বলেন, জুরাছড়ি উপজেলার সব চেয়ে উন্নয়নে পিছিয়ে দুমদুম্যা ইউনিয়ন। এই ইউনিয়নের সাথে উপজেলার সংযোগ সড়ক স্থাপন করা গেলে এলাকার উৎপাদিত কৃষি পন্য সহজে বাজার জাত করা সম্ভব হবে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, পাহাড়ে অস্ত্রবাজি, ত্রাস সৃষ্টি করে উন্নয়নের ধারা বন্ধ রাখা যাবে না। এই ধারা অবহ্যত রাখতে সর্বসাধারণ প্রতিহত করবে সন্ত্রাসীদের।


খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার  বলেন,পার্বত্য চট্টগ্রামে যে সব দৃশ্যমান উন্নয়ন হয়েছে-এসব উন্নয়ন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই করেছে। এই উন্নয়নের ধারা অবহ্যত রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মনোনিত মাধ্যমে চেয়ারম্যান ও সদস্য নির্বাচনে জবাবদিহিতা একটু কম তাকে। এভাবে চলছে পার্বত্য অঞ্চলিক পরিষদও। সুতরাং এসব প্রতিষ্ঠানের নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান-সদস্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ