• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় মাতামুহুরী নদীতে ডুবে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েলের মৃত্যু

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2020   Wednesday

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে চট্টগ্রামের মুরাদপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।২৩ ডিসেম্বর বুধবার দুপুর ১টা ৩০মিনিটে লামার মাতামুহুরী নদীর ইয়াংছা খালের মোহনায় মিঞ্জিরি নামক কুমে এই ঘটনা ঘটে। 



জানা যায়, ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল লামা বাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা সামশুদ্দোহা কায়েস প্রকাশ কায়েস ডাক্তারের বড় মেয়ের জামাতা। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফ্যামিলি সহ নদী পথে মাতামুহুরী নদী ভ্রমণে যায়। পিকনিক স্পটে মোঃ জুয়েল সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। বাকীরা নদী থেকে উঠে আসলেও মোঃ জুয়েল পানিতে ডুবে যায়।


লামা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই তার(জুয়েল) মৃত্যু হয়েছে। নিহত মোঃ জুয়েল এর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এদিকে ঘটনার পরপরই লাশ লামা হাসপাতালে আনা হলে সেখানে স্বজন ও ইচ্ছুক জনতার ভিড় পড়ে যায়।



শশুড় বাড়িতে বেড়াতে এসে ভ্রমণে ঘিরে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টি জানাজানি হলে শশুড় বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মর্মান্তিক এই ঘটনা শুনে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম সমবেদনা জানান।



লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আলমগীর হোসেন ইঞ্জিনিয়ার জুয়েলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ