• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

জুরাছড়িতে বিজয় দিবসে কমিউনিটি কিনিক উদ্বোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2020   Wednesday

বুধবার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের স্বাস্থ্য অধিদপ্তরে ২৬ লক্ষ টাকার  ব্যয়ে নির্মিত কাংরাছড়ি গ্রামে কমিউনিটি কিনিক উদ্বোধন করা হয়েছে। 

 

উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফিটা কেটে এই কমিউনিটি কিনিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনন্যা চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ভূমি দাতা সধানন্দ কার্ব্বারী উপস্থিত ছিলেন।


এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, প্রান্তিক অঞ্চলে জনগনের নাগালে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি কিনিককে বর্তমান সরকারের এক অনন্যা উদ্যোগ। এই উদ্যোগে স্বাস্থ্য খাতে যুগান্তকারী এই কর্মসূচি বিশেষ করে নারী ও শিশুসহ প্রান্তিক অঞ্চলের জনগনের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ইতিমধ্যে এসব কিনিকের স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছে।


উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারের কমিউনিটি কিনিক প্রতিষ্ঠার অন্যতম মূল লক্ষ হচ্ছে গ্রামের মহিলাদের জন্য বাড়ীর কাছাকাছি চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি করা। যাতে করে তারা সঙ্গী ছাড়াই চিকিৎসকের কাছে যেতে পারে।


সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. অনন্যা চাকমা বলেন, জুরাছড়ি উপজেলা একটি প্রত্যন্ত অঞ্চল হলেও-স্বাস্থ্য সেবাই পিছিয়ে নেই। এখন দক্ষ ডাক্তারের মাধ্যমে প্রসূতি মায়ের নিরাপদ ডেলিভারী করানো হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে। এই সেবা প্রতিটি কমিউনিটি কিনিকে মাধ্যমে প্রদান করা হবে। তবে এর জন্য সকলের সহযোগীতা ও সমাজিক সচেতনতা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ