• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

রাঙামাটির রাজ বন বিহারে কঠিন চীবর অনুষ্ঠান সমাপ্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020   Friday

বিশ্ব শান্তি কামনা ও করোনা ভাইরাস নির্মূলের প্রার্থনার মধ্য দিয়ে শুক্রবার রাঙামাটির রাজ বিহারের ৪৭ তম কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে।


বিহার প্রাঙ্গনে দিন ব্যাপী কঠিন চীবর অন্ষ্ঠুানে স্বধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও কাটাছড়ি রাজ বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির। বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। স্বাগত বক্তব্যে দেন রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, বিনএনপির নেতা দীপেন দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এর আগে বুদ্ধ সংগীত দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পঞ্চশীল, অষ্টশীল ,বৌদ্ধ মূর্তি ও কঠিন চীবর উৎস্বর্গের পর কঠিন চীবর উপস্থিত ভিক্ষুদের উদ্দেশ্য দান করা হয়। অনুষ্ঠানে হাজার হাজার বৌদ্ধ পূর্নার্থীর সমাগম ঘটে।


এদিকে প্রথম পর্বে স্বধর্ম দেশনা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পালি বিভাগের ডীন জিন প্রিয় মহাস্থবির। সকালে পঞ্চশীল, অষ্টশীল ,বৌদ্ধ মূর্তি দান করা হয়।


স্বধর্ম দেশনায় রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির কৌশল কর্ম, সৎ চেতনা ও সৎ জীবন নিয়ে জীবনযাপন করার জন্য হিতোপোদেশ দেন। পাশাপাশি বিশে^ যে মহামারি কারোনা ভাইরাসের প্রকোপ চলছে তার নিজেদের সচেতন হওয়ার পরামর্শ দেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ