• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020   Wednesday

বুধবার রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস  পালিত হয়েছে।

 

এ উপলক্ষে দীঘলছড়ি স্টেডিয়ামে দীঘলছড়ি ও ধুপ্যাচর কিশোর কিশোরী কাবের সদস্যদের নিয়ে কাবাডি খেলা ও রশি টানা খেলা, পুরস্কার বিতরণ ও বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং সিমাভি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহায়তায় ‘আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ)’ প্রকল্পের অধীনে দিবসটি আয়োজন করেছে প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা ‘টংগ্যা’।

 

লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে সারাবিশে^র ন্যায় বাংলাদেশেও ২৫নভেম্বর হতে ১০ডিসেম্বর পর্যন্ত ১৬দিন ব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এরই ফলশ্রুতিতে রাঙ্গামাটি স্থানীয় এনজিও সংস্থা ‘টংগ্যা’ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

 

আলোচনা সভায় বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ও উপজেলা মহিলা বিষয়ক প্রতিনিধি প্রশিক্ষক ভিক্টোরিয়া চাকমা। আলোচনা শেষে খেলায় অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ