• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ঔষুধ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020   Wednesday

রাঙামাটিতে ৫ শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বিনামূল্যে এই চু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

 

বুধবার সকালে শহরের কাঠাঁলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের আয়োজনে ও জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়।

 

এ সময় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. শেখ মোহাম্মদ মুরাদের নেতৃত্বে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের জেনারেল অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারণ, রক্তের গ্রুপ, ডায়াবেটিস, ব্লাড প্রেসার, মেডিসিন, চক্ষু পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৭, ৮, ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, জবল-ই-নুর চু চিকিৎসালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো: কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবু তৈয়বসহ জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী চলা চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ