• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বৌদ্ধধর্ম প্রচারে বরকলে নন্দপাল মহাস্থবির

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2020   Sunday

বৌদ্ধধর্ম প্রচারে রাঙামাটির বরকল উপজেলার সুবলংয়ের তন্যাছড়ি গ্রামে রোববার ধর্মসভা করেছেন সাধনানন্দ মহাস্থবির  বনভন্তের প্রধান শিষ্য বৌদ্ধরত্ন উপাধিপ্রাপ্ত ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির।

 

ধর্মসভায় তিনি বলেন, মানুষের সুন্দর চরিত্র হচ্ছে প্রকত সৌন্দর্য্য। জ্ঞান-প্রজ্ঞা-সাধনার মধ্যে দিয়েই চারিত্রিক সৌন্দর্য্য গড়ে তুলতে হয়। উদার মন-মানসিকতার অধিকারী ব্যক্তির দান, শীল ভাবনার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। সেজন্য মানবজীবনে সৌন্দর্য্য গুরত্ব রয়েছে।

 

বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমার নিজ বাড়িতে পারিবারিক সুখ শান্তি- সমৃদ্ধি ও মঙ্গল কামনা এবং প্রয়াত সুচরমা চাকমাসহ পরলোকগত সকল জ্ঞাতি-স্বজনদের  পূণ্যদানের উদ্দেশ্যে ধর্মসভার আয়োজন করা হয়। 

 

ধর্মসভায় বুদ্ধমুর্তিদান,সংঘদান, অষ্টপরিষ্কারদান, কল্পতরুদান,হাজারবাতি দান,পিন্ডুদান, নানাবিধসহ দানীয় সামগ্রীর উৎসর্গ করা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন প্রদীপ চাকমা। 

 

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৌদ্ধরতœ উপাধি প্রাপ্ত সদ্ধর্ম প্রচারক বনভান্তের প্রধান শিষ্য ভদন্ত শ্রীমৎ নন্দপাল মহাস্থবির। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি দীঘিনালা বনবিহারের উপাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাস্থবির, ধুতাঙ্গঁ টিলা বনবিহারের অধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ