• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2020   Wednesday

মঙ্গলবার দু’দিনব্যাপি নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ উদ্বোধন  করা হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


উদ্বোধনকালে চেয়ারম্যান প্রশিক্ষণে অংশগ্রহণকারীদেরকে উঠান বৈঠকের মাধ্যমে প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান এবং দুদিন ব্যাপি প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

 

জেলা পরিষদ, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর আয়োজনে লিডারশীপ এনসিউর এডইকুয়েট নিউট্রিশন(লীন) প্রকল্পের সহযোগিতায় ১৩-১৪ অক্টোবর ২০২০ পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্টিত হচ্ছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউট (বারটান) এর পরিচালক কাজী আবুল কালাম এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর মহাপরিচালক ডঃ খলিলুর রহমান।

 

জেলা পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ