• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বাঘাইছড়িতে কৃষি পণ্য সংগ্রহশালা পয়েন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2020   Sunday

শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও এসআইডি-সিএইচটি ইউএনডিপির যৌথ ব্যবস্থাপনানে বাঘাইছড়ি উপজেলার ‘উত্তর মেদিনীপুর কৃষি পণ্য সংগ্রহশালা’ উদ্বোধন করা হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলাধীন সারোয়াতলী ইউনিয়নে কৃৃষি পণ্য সংগ্রহশালা উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জ্যোতি রায় চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য অমূল্য রতন চাকমা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ সুকিরণ চাকমা, এসআইডি সিএইচটি প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটেটর ধীমান ত্রিপুরা, বাঘাইছড়ি উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা প্রনয় খীসা, বাঘাইছড়ি উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ তোফায়েল এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগীরা।

 

উদ্বোধনকালে পরিষদ চেয়ারম্যান বলেন, জনগণের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি এলাকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প (শিক্ষা, কৃষি, আর্থ-সামাজিক উন্নয়ন) হাতে নিয়েছে। এ এলাকার মানুষ কৃষি ও জুম চাষের উপর নির্ভরশীল। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও সহজে বাজারজাত করার জন্য কৃষি খাদ্য নিরাপত্তা প্রকল্পের অধীনে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এধরনের প্রকল্পে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রধান অতিথি কৃষি পণ্য সংগ্রহশালা বাস্তবায়ন কমিটির আবেদনের প্রেক্ষিতে সংগ্রহশালায় নিরাপদ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ ও পানির ট্যাংক স্থাপন করে দেওয়ার আশ^াস প্রদান করেন।

 

এ প্রকল্পটির মাধ্যমে বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের জনগণ ছাড়াও পাশের বরকল উপজেলার হরিনা ইউনিয়নের জুমচাষীগণও উপকৃত হবে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা মন্তব্য করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ