• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব ডিম দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2020   Saturday

প্রতিদিন ডিম খাই” রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে । 

 

ডিম দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণীসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণীসম্পদ দপ্তরের প্রশিক্ষনভবনে গিয়ে শেষ হয়ে এক আলোচনাসভায় মিলিত হয়।র‌্যালি ও আলোচনাসভায় খামারি এবং প্রাণিসম্পদ বিভাগের সংশি¬ষ্টরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনসহ সর্বোপরি ডিমের গুণাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।


জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বরুণ কুমার দত্তের এর সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণীসম্পদ বিভাগের ডা: কুসুম চাকমা, দেবরাজ চাকমা,ডা প্রীমা মহাজন, ডা. ফ্লোরা চাকমা বক্তব্য রাখেন।


এছাড়া রাঙ্গামাটি ডেইরী এসাসিয়েশনের খামারী শংকর মুৎসুদ্দি, মোঃ আবু তাহের বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুলাল খীসা।


সভাপতির বক্তব্যে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বরুণ কুমার দত্ত বলেন, ডিম খাওয়ার ফলে দুশ্চিন্তা ও চাপ কমানোর পাশাপাশি চামড়া মসৃন করে এবং চোখ সুরক্ষা, সুন্দর দাঁত ও হাড় গঠনে সাহায্য করে।


সমাজ থেকে ডিম খাওয়া নিয়ে যেসব কুসংস্কার রয়েছে তা দূর করে সুস্থ্য থাকার জন্য প্রতিদিনের খাদ্য হিসেবে ডিমের ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।


তিনি বলেন এখনও বিভিন্ন সমাজের অনেকেই মনে করে পরীক্ষার সময় ডিম খাওয়া যাবেনা। এটি একটি নিছক ভুল ধারনা। তিনি বলেন, ডিমে সুলভ মূল্যে উচ্চ মাত্রার প্রোটিন পাওয়া যায়।


তিনি আরো বলেন, পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। এক কথায় আমাদের সুস্থ থাকার জন্য প্রতিদিন ডিম খাওয়া প্রয়োজন।


তিনি সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকা ও বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিমের পুষ্টি ও গুণাগুন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ