• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

কাপ্তাই হ্রদে সন্ত্রাসীদের চাদা দাবীর সৃষ্ট জটিলতা নিরসনে বিএফডিসির সাথে মৎস্য ব্যবসায়ীদের বৈঠক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2020   Wednesday

কাপ্তাই হ্রদের মাছ শিকারে সশস্ত্র সন্ত্রাসীদের বাঁধা ও চাঁদার দাবীর কারনে সৃষ্ট জটিলতা নিরসনে বৈঠক করেছে মৎস্য ব্যবসায়ী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন করর্পোরেশন (বিএফডিসি) কর্তৃপক্ষ।

 

বুধবার রাঙামাটি বিএফডিসি অফিসে রাঙ্গামাটির সকল মৎস্য ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক লে. কর্ণেল এম. তৌহিদুল ইসলাম।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফডিসি’র সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মোঃ কবির, আব্দুল শুক্কুর, উদয়ন বড়–য়াসহ স্থানীয় সকল মৎস্য ব্যবসায়ীরা।


এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক লে. কর্ণেল এম. তৌহিদুল ইসলাম বলেন, মাছ আহরণের নিষেধাজ্ঞার ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হয়েছে। আলাপ আলোচনা মাধ্যমে এই সমস্যা নিরসন কার্যক্রম চলমান রয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলে আশ্বাস প্রদান করেন মৎস্য ব্যবসায়ীদের।


উল্লেখ্য, মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে সশস্ত্র সন্ত্রাসীরা চাঁঁদা দাবী করে। কিন্তু চাঁদা দিতে গড়িমশি করায় জেলা সদরের কাপ্তাই হ্রদের আশেপাশে এলাকা মগবান ইউনিয়ন, বড়াদম, কেইল্যামুড়া, বালুখালী ইউনিয়ন এলাকায় মৎস্য ব্যবসায়ী জেলেদের মাছ আহরণ থেকে বিরত থাকতে নিষেধ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এতে বিপাকে পড়েছেন কাপ্তাই হ্রদ সংশ্লিষ্ট খুচরা ও পাইকারি মৎস্য ব্যবসায়ী, মাঝি ও শ্রমিকসহ হাজারও মানুষ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ