• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

মহানবী(দঃ) ও পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে আহলে সুন্নাতের সমাবেশে বক্তারা
অবমাননাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2020   Tuesday

মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এতে বক্তারা বলেন, বিশ^ব্যাপী মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং মুসলমানদের আবেগ-অনুভুতিতে আঘাত করার মাধ্যমে অশান্তি ও যুদ্ধ সংঘাত বাধানোর অপচেষ্টা চালাচ্ছে যুদ্ধবাজ ইহুদি-খ্রিষ্টান চক্র। এসব অপচেষ্টাকারীদের চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নিতে মুসলিম রাষ্ট্র প্রধানদের প্রতি অনুরোধ জানানো হয়। বক্তারা বলেন, কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করে কাউকে ধর্মবিমূখ করা যাবেনা। বরঞ্চ এতে করে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনায় বেশি।


মঙ্গলবার বিকালে বনরূপা জামে মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটি। বক্তারা মহানবী (দঃ) ও পবিত্র কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক আদালতে মামলা দায়েরের উদ্যোগ গ্রহণের জন্য মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে সরকারের প্রতি অনুরোধ জানান।


আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমন্বয়ক আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী,বনরূপা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ ক্বারী মাওলানা সুলতান মাহমুদ আল-ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা নঈম উদ্দিন আল-ক্বাদেরী, শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা সেকান্দর হোসেন আল-ক্বাদেরী, তৈয়বিয়া পাহাড় মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম প্রমুখ।


মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, সাবেক সভাপতি হাজী জানে আলম সওদাগর, আবদুল হালিম ভোলা সওদাগর, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি, রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক-মিনিট্রাক মালিক চালক যৌথ কমিটির সভাপতি আলহাজ¦ সাব্বির আহমেদ ওসমানী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ