• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মুক্তিযোদ্ধা সমাবেশে হামলাকারীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2020   Saturday

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারীদের হামলায় এমপি মোস্তাফিজসহ হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা কমিটি।

 

প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন ও সমাবেশে বক্তব্যে দেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলার আহবায়ক নূর আজাদ চৌধুরী, সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী,মুক্তিযোদ্ধা চান্দু বড়ুয়া, সোহেল চাকমা, জুয়েল বড়ুয়া, মুক্তিযোদ্ধা পুুকুল রতন বড়ুয়া, সুভ্রত দাশ প্রমুখ।


সমাবেশে বক্তারা চট্টগ্রামে হামলার মদদদাতা এমপি মোস্তাফিজুর রহমানের বিচার দাবী সহ কক্সবাজারে মুক্তিযোদ্ধার সন্তান মেজর সিনহা হত্যা এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বীর মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য বাঁশখালীর সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুন্ন করা, বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে গার্ড অব অনার না দেয়া এবং বাঁশখালীতে এমপি মোস্তাফিজ কর্তৃক মৌলভী সৈয়দের পরিবারকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গেল ২৬ আগষ্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। এতে হামলা চালায় বাঁশখালির এমপি মোস্তাফিজুর রহমানের অনুসারীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ