• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিত্তবানদের নিকট আর্থিক সহায়তার আহ্বান
শিশু দুর্জয় বাঁচতে চায়

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2020   Saturday

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ব্রিকফিল্ড এলাকার অসহায় পরিবারের  বাসিন্দা রতন নাথ ও দীপালী নাথের একটি মাত্র পুত্র দুর্জয় নাথ।

 

দুর্জয়ের ৪ বছর বয়স থেকে শরীরের চামড়ায় এক প্রকার ঘা` দেখা দেয়। তখন তার মা দীপালী নাথ বিভিন্ন ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে থাকে। কিন্তু কোন ফলাফল না পাওয়ায় গত দু`মাস পূর্বে তার মা দীপালী নাথের বাড়ি কক্সবাজারে একজন চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে চামড়ার ঘা` শুকানোর জন্য একটি ইনজেকশন দেয়।

 

এরপর থেকেই তার শরীর ফুলতে থাকে। শরীর অতিরিক্ত ফুলে যাওয়ায় তার পিতা-মাতা পুনরায় ওই ডাক্তারের কাছে গেলে দুর্জয়কে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে চট্টগাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।   মেডিকেল কলেজের ডাক্তাররা দুর্জয়ের রোগ শনাক্তের জন্য বিভিন্ন পরীক্ষা করতে বলেছেন। বর্তমানে পরীক্ষা করার পাশাপাশি তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু পরীক্ষা করাতে প্রচুর অর্থের প্রয়োজন। অসহায় পিতা রতন নাথের পক্ষে এত টাকা বহন করা সম্ভব হচ্ছেনা।

 

তাই তার পিতা-মাতা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ছেলের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছেন। পাশাপাশি তারা দেশের বিত্তবানদের নিকট ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠাতে চাইলে নিম্ন লিখিত নাম্বারে যোগাযোগ করতে পিতা-রতন নাথ অনুরোধ করেছেন- ০১৬৪৫-৩১০৫৫১ অথবা ০১৮২৩-৫৪৬৫৫২।

--হিলবিডি২৪/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ