• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ভূমি বেদখলের প্রতিবাদে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2020   Friday

পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি বেদখলের প্রতিবাদে এবং বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

 

গণতান্ত্রিক যুব ফোরমের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার স্বাক্ষরিত একবিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় সকাল ১০টায় মিছিল শুরু হয়ে পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে অতিবৃষ্টি হওয়ায় কারণে তিন সংগঠনের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সমর চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও সরকার পাহাড়ি উচ্ছেদের নীলনক্সার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখলে মেতে উঠেছে। একদিকে সেটলার বাঙালিদের দিয়ে ভূমি বেদখল করা হচ্ছে, অপরদিকে নামে বেনামে বিভিন্ন কোম্পানি ভূমি দস্যুদের দিয়ে পাহাড়ে ভূমি বেদখল অব্যাহত রেখেছে।

 

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণকে বিভক্ত করে সরকার একদিকে জাতিগত দমন-পীড়ন জোরদার করেছে, অপরদিকে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে প্রত্যক্ষ মদদ দিয়ে অরাজক পরিস্থিতি জিইয়ে রেখে ভূমি বেদখলসহ পাহাড়িদের অস্তিত্ব ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

 

সমাবেশ থেকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ করা, বেদখলকৃত ভূমি ফেরত দেয়া ও পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতির দাবি জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ