• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

কাপ্তাই থানার ওসিসহ কাপ্তাইয়ে আরো ৯ জন করোনায় আক্রান্ত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2020   Wednesday

কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। বুধবার(১ জুলাই) দুপুরে চট্টগ্রাম সিভাসু থেকে আসা রিপোর্টে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনসহ আরো ৩ পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি। আক্রান্ত অপর পুলিশ সদস্যদের মধ্যে ২ জন কাপ্তাই থানার এবং ১ জন কেপিএম ডিসিএল বাংলা পুলিশ ক্যাম্পের সদস্য ।

 

গেল ২৪ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। এছাড়া বুধবার করোনা সনাক্ত হওয়াদের মধ্যে একজন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট, ১২ এবং ১৫ বছর বয়সী উপজেলা হাসপাতাল এলাকার ২ শিশু, কাপ্তাই প্রজেক্ট এলাকার ২৫ বছর বয়সী এক যুবক এবং চন্দ্রঘোনা মিশন এলাকার ৬৯ বছর বয়সী এক নাট্য পরিচালক আক্রান্ত হয়েছেন করোনায়।

 

 কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি শুরু থেকেই মাঠে ছিলেন। তাছাড়া কাপ্তাই থানার অনেক পুলিশ সদস্য ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে এসেছেন বিধায় তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। ওসি নাসির উদ্দীন জানান, তিনি উপজেলা সদরে তার সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে এবং অন্য পুলিশ সদস্যরা থানা এবং ফাঁড়িতে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

 

এদিকে, উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্য কর্মী এবং হাসপাতাল এলাকার ২ শিশু হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৬৮ জন এবং সুস্থ হলেন ২১ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ