• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখলো কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2020   Sunday

এসএসসি ও সমমানের পরীক্ষায় আবারও রাঙামাটি জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ।

 

প্রকাশিত ফলাফলে এবছর ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান হতে বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় ৯৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাশ করেছে। অর্থাৎ আবার শতভাগ পাশের রেকর্ড গড়লো এই প্রতিষ্ঠানটি। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন পরীক্ষার্থী। গেলবার এই প্রতিষ্ঠান হতে জিপিএ- ৫ পেয়েছে ৪৪ জন।

 

কাপ্তাই নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজের এই ফলাফলের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম ছিদ্দিকী এবং উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম জানান, স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা সর্বোপরি স্কুল পরিচালনা কমিটির সার্বিক দিক নির্দেশনায় একটি ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আগামীতেও কলেজ পর্যায়ে এই প্রতিষ্ঠানটি তাদের সুনাম ধরে রাখবে। 

 

কাপ্তাই নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজের এই ফলাফলে অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ। তারা জানান আগামীতেও এই প্রতিষ্ঠানটি তাদের সফলতা অক্ষুন্ন রাখতে সক্ষম হবে।

 

প্রসংগত, লেখাপড়ার পাশাপাশি নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক এবং স্কাউটিংয়ে সফলতা অর্জন করে আসছে

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ