• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কাপ্তাইয়ে এক আনসার সদস্যের করোনা পজিটিভ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2020   Thursday

কাপ্তাই উপজেলায় আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।শনাক্ত হওয়া রোগী শীলছড়ি আনসার ব্যাটালিয়নের সদস্যে।

 

বৃহস্পতিবার (২৮ মে) ওই আনসার সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ের করোনস আক্রান্ত শীলছড়ি ১০ আনসার ব্যাটালিয়নের সদস্য। তিনি বাঙ্গালহালিয় আনসার ক্যাম্পে কর্মরত অবস্থায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে সন্দেহ বশত  ২০ মে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়।

 

বৃহস্পতিবার রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিস  থেকে জানানো হয় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

 

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ আরো জানান, যেদিন থেকে ওই আনসার সদস্যের নমুনা নেওয়া হয় সেদিন থেকেই তিনি কাপ্তাই শীলছড়িস্থ আনসার ক্যাম্পে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বর্তমানে তার অবস্থা ভালো এবং তিনি শীলছড়ি আনসার ক্যাম্পে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

 

এদিকে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কাপ্তাই আনসার ব্যাটালিয়নের ওই সদস্য বাঙালহালিয়া ক্যাম্পে কর্মরত অবস্থায় অসুস্থ বোধ করলে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষার জন্য রক্ত দেয়।

 

উল্লেখ্য, গেল ২৪ মে কাপ্তাই নৌ-ঘাঁটি শহীদ মোয়াজ্জমের একজন নৌ-কর্মকর্তা ও কাপ্তাই শিল্প এলাকার কমিউনিটি হেলথে কর্মরত একজন স্বাস্থ্য কর্মীর করোনা শনাক্ত হয়। এনিয়ে কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ