• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবানে রাজবিহারে বুদ্ধকে সিলগালা ও বিহারে নতুন অধ্যক্ষের অভিষেক ঘোষাণায়
দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ রাঙামাটি জেলা শাখার প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2020   Wednesday

বান্দরবানে রাজবিহারে বুদ্ধকে সিলগালা ও বিহারে নতুন অধ্যক্ষের অভিষেক ঘোষাণার প্রতিবাদ জানিয়েছেন  ‘দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ রাঙামাটি জেলা শাখা।



বান্দরবানে রাজবিহার কমিটিকে পাশ কাঠিয়ে রাজগুরু বিহারে হাজার বছরের সত্য বুদ্ধকে সীলগালা করা, রাজবিহারে নতুন অধ্যক্ষের অভিষেক অনুুষ্ঠান ও বিহার নিয়ে গভীর ষড়যন্ত্র করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ‘দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা।



আজ বুধবার সকালে আয়োজিত বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ‘দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা সভাপতি ডাঃ সজল কান্তি বড়–য়া ও সাধারণ সম্পাদক প্রীতিময় চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান রাজবিহার কমিটিকে পাশ কাঠিয়ে জোড় পূর্বক দলীয় প্রভাব খাটিয়ে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু সম্মিলিত ভাবে সন্ত্রাসী কায়দায় রাজবিহারের হাজার বছরের সত্য বুদ্ধকে সীলগালা করা ও রাজবিহার দখল করে বিহারের নতুন অধ্যক্ষের অভিষেক করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা  যৌথ ভাবে এর প্রতিবাদ জানান।



বিবৃতিতে আরো বলা হয় করোনার কারনে সারা বাংলাদেশ লক ডাউন থাকতে ‘দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ খিয়ংওয়া কিয়ং রাজবিহারে বৈশাখী পূর্ণিমা পালন করতে পারেনি। যেহেতু এখন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও করোনা পরিস্থিতি ভয়াবহতা বিদ্যামান রয়েছে। এই সময়ে এই অভিষেক অনুষ্ঠান করা ঠিক নয় বলে জানান তারা। এছাড়া এই সময়ে করোনা পরিস্থিতির মধ্যে সম্পূর্ণ বেআইনি ভাবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু বিহারের সত্য বুদ্ধকে সীলগালা করে ও অবস্থানরত ভিক্ষু সংঘসহ মেশিলাদের ও প্রয়াত গুরু ভান্তে কর্তৃক পরিচালিত ‘বি হ্যাপী লার্নিং সেন্টারের’ অনাথ ও দুস্থ শিশুদের বিহার থেকে জোড় পূর্বক বের করে দেয়। শুধু তাই নয় তাদের ব্যবহারের সব জিনিসপত্র ছুড়ে ফেলে দেয় এবং তাদের মৃত্যুর হুমকি দেয়া হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনা পরিস্থিতির মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা ও বোমাং রাজা উ উচপ্রু বৃহস্পতিবার (২৮মে) অভিষেক অনুষ্ঠান করবে বলে বান্দরবান শহরে মাইকিং করে সর্বসাধারণকে জানিয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



করোনা পরিস্থিতির এই ভয়াবহ দিনে এই অভিষেক অনুষ্ঠান না করার জন্য দাবী জানিয়েছে ‘ দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। তারা এই অনুষ্ঠান বন্ধের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



বৈঠকে ‘দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ’ বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা ধর্মকৃত্তি মহাথের, শান্ত লংকার থের, মংশোয়ে প্রু মারমা, সহ-সভাপতি ছোটন বড়ুয়া, সদস্য  শ্যামল মিত্র চাকমা, অংশি প্রু মারমা, গোপাল বড়ুয়া, নিকাশ বড়ুয়া ও কিশোর উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ