• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

মোট আক্রান্ত ৪৬ জন
রাঙামাটিতে করোনায় আরো ৩জনের পজিটিভ,৭টি উপজেলায় করোনা ছড়ালো

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2020   Saturday

রাঙামাটিতে বেসরকারি অ্যালায়েন্স হাসপাতালের এক কর্মীসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৬জন।


এদিকে জেলার দশ উপজেলার মধ্যে ৭টি উপজেলায় করোনায় ছড়িয়েছে। বাকী রয়েছে ৩টি উপজেলা বাঘাইছড়ি,বরকল ও কাপ্তাই।


রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে ৪৫ জনের রিপোর্টের মধ্যে ৩জনের ফলাফল পজিটিভ এবং বাকী ৪২ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রাঙামাটি শহরের বেসরকারি অ্যালায়েন্স হাসপাতালের এক কর্মী, কাউখালী উপজেলায় ১ জন ও নানিয়ারচর উপজেলায় ১জন রয়েছেন।


তিনি আরো জানান, রাঙামাটিতে সর্বমোট ৪৬ জন করোনায় আক্রান্ত হলেও তাদের মধ্যে থেকে ৪জন সুস্থ হয়ে ১৪দিনের হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

 

উল্লেখ্য, রাঙামাটিতে সর্ব প্রথম গত ৬ মে ১জন নার্সসহ ৪জনের শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা আরো একজন নার্সের নমুনার ফলাফল গেল ১২ মে পজিটিভ আসে। ১৩ মে ১জন রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্যজন বেসরকারী হাসপাতালের চিকিৎসক, বিলাইছড়ি উপজেলায় ২ জন, রাজস্থলী উপজেলায় ১ জনসহ ৯ জনের পজিটিভ আসে। ১৪ মে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন আয়া, জুরাছড়িতে ৬ জন এবং লংগদুতে ২ জন রয়েছেন। ১৬ মে রাঙামাটি জেনারেল হাসপাতালে ১ জন নার্সের পজিটিভ আসে। গত ১৯ মে ১৭ জনের করোনা পজিটিভ আসে এবং ২২ মে ৩জন করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন সরকারী চিকিৎসকসহ ৩ জন চিকিৎসক ও রাঙামাটি জেনারেল হাসপাতালের ৪জন নার্স রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ