• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

খাগড়াছড়ির গণমাধ্যম কর্মীদের পাশে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2020   Thursday

খাগড়াছড়ি জেলা শহরে কর্মরত পেশাদার সংবাদকর্মীদের দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী।


বৃহস্পতিবার সকালে তিনি নিজে বিভিন্ন টেলিভিশন-প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের হাতে হাতে সহায়তার অর্থ প্রদান করেন। এর আগে তিনি করোনা দুর্যোগের শুরুতে মধ্য এপ্রিলে আরো একবার খাগড়াছড়ি প্রেসক্লাব এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর মাধ্যমে জেলাশহরের অর্ধ-শতাধিক সাংবাদিককে নগদ সহায়তা প্রদান করেন।


এর আগে গত সপ্তাহে তিনি রামগড় প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে রামগড় উপজেলায় কর্মরত সব সাংবাদিককে আর্থিক সহায়তা প্রদান করেন।


তাঁর এই উদ্যোগকে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরল আজম সাধুবাদ জানিয়েছেন।


ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত জানান, প্রচারের জন্য সবাই সাংবাদিকদের সবসময় ডাকলেও দু:সময়ে কেউ-ই খবর রাখেন না। জেলা পরিষদ চেয়ারম্যান করেনাকালে প্রচারের জন্য সাংবাদিকদের না ডাকলেও সহায়তা দেয়ার অনন্য উদারতা দেখিয়েছেন।


খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য এক প্রতিক্রিয়ায় জানান, নব্বই দশকের শুরুতে তিনি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই একজন মিডিয়াবান্ধব রাজনীতিক হিশেবেই নিজেকে প্রকাশ করে আসছেন। বিগত ছয়বছর যাবত তিনি জেলা পরিষদের চেয়ারম্যান পদে থাকাকালেও সেই ধারাবাহিকতা অুঁট রেখেছেন।


জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় জানান, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার বেশিরভাগ মানুষই সংকটে থাকলেও আত্মমর্যাদা বিসর্জন দেন না। তাঁদেরকে সম্মান করলেই দেশ-জাতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমি প্রাতিষ্ঠানিক সামর্থ্যরে মধ্যে অনুল্লেখ্য সহযোগিতা করার চেষ্টা করেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ