• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে করোনায় আরো ১০ জনের পজিটিভ,মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2020   Thursday

রাঙামাটিতে করোনা ভাইসরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার আরো ১ নার্সসহ ১০জনের দেহে করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে রাঙামাটিতে ২ জন চিকিৎসক, ৬ জন নার্সসহ মোট ২৪ জন করোনায় আক্রান্ত হলেন। ফলে দীর্ঘ দিন ধরে দেশের  একমাত্র জেলা হিসেবে রাঙামাটি জেলাটি করোনামুক্ত থাকলেও বর্তমানে দিনে দিনে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধিতে  রাঙামাটিবাসীর মনে উদ্বেগ দেখা দিচ্ছে। 


রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো নমুনা রিপোর্টে বৃহস্পতিবার আরো ১০ জনের দেহে পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতালের ১ জন নার্স ও ১ জন আয়া, জুরাছড়িতে ৬ জন এবং লংগদুতে ২ জন রয়েছেন।

 

তিনি আরো জানান,এ পর্ষন্ত রাঙামাটি থেকে ৫১১ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারী ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪০১ জনের ফলাফল এসেছে। তাদের মধ্যে থেকে ২৪ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। বাকী ৩৭৭টি নেগেটিভ এসেছে। ১১০টি রিপোর্ট এখনো আসেনি। 


এদিকে, গেল বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালের ৪ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রাখা হয়েছে।

 

জুরাছড়ি প্রতিনিধি জানান, জুরাছড়িতে আক্রান্তদের মধ্যে একই পরিবারের স্বামী-স্ত্রী  ও জামাই রয়েছেন। তাদের বাড়ী জুরাছড়ি সদরের হাসপাতাল এলাকায়। তাদের হাসপাতাল এলাকায় ভাতের হোটেল রয়েছে।  এছাড়া আক্রান্তদের মধ্যে ২ জন চট্টগ্রামের পোশাক কারখানার কর্মী। তাদের বাড়ী জুরাছড়ি সদরের বালুখালী মুখ এলাকায়। অপর ১ জন নারায়নগঞ্জ ফেরত শিক্ষার্থী। তার বাড়ী উপজেলা সদরের মিতিঙ্গাছড়ি(মগ বাজার) এলাকায়। তবে আক্রান্তরা সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। 


উল্লেখ্য, গেল মঙ্গলবার ২ জন চিকিৎসকসহ ৫ জনের করোনায় পজিটিভ আসে। এর আগে গেল ৬ মে ১জন নার্সসহ ৪ জনের শরীরে করোনা পজিটিভ আসে। তারপর দিন আরো ১জন নার্সের করোনা পজিটিভ ধরা পড়ে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ