• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ইউএনও, ওসি, চিকিৎসক, নার্সসহ কোয়ারেন্টিনে ২৪
বান্দরবানে করোনায় আক্রান্ত ৩

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2020   Wednesday

বান্দরবানে করোনা ভাইরাস পজিটিভ ৩ রোগী সনাক্ত হয়েছে। গেল মঙ্গলবার রাতে রিপোর্ট আসার পর তা নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা থানচি উপজেলা ইউএনও, ওসি এবং জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২৪জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা ভাইরাস পজিটিভ ৩জনের মধ্যে দুইজন দুর্গম থানচি উপজেলার ও অন্যজন লামা উপজেলার এক মহিলা। 

 

জানা গেছে, গেল ১৬ তারিখ জেলা সদর হাসপাতালে ভর্তি হন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা রোগী। সেখানে তার চিকিৎসা চলছিল। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল তিন দিন আগে এক মহিলা করোনা উপর্সগ নিয়ে ভর্তি হয়। তার কাছ থেকে নমুনা সংগ্রহ করা করে পাঠানো হয়। গেল মঙ্গলবার রাতে রিপোর্ট আসার পর তা নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা থানচি উপজেলা ইউএনও, ওসি এবং জেলা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ২৪জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা ভাইরাস পজিটিভ ৩জনের মধ্যে দুইজন দুর্গম থানচি উপজেলার ও অন্যজন লামা উপজেলার এক মহিলা।


থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ওয়াহিদুর জামান মুরাদ জানান, গেল ১৫ তারিখ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপর্সগ নিয়ে ২জন রোগী আসেন। তাদের মধ্যে থানচির উপজেলার এক পুলিশ সদস্য (এএসআই) অন্যজন রেমাক্রি ইউনিয়নের বড় মদকের। তিনি গাছ ব্যবসা ও ঠিকাদারের সঙ্গে জড়িত আছেন। ব্যবসার কাজে কিছুদিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন। ওইদিনেই তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। বড় মদক থেকে আসা ব্যক্তিকে পরেরদিন জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।


তিনি আরো জানান, গেল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে করোনা রির্পোট আসার পর নিশ্চিত হওয়া গেছে দুইজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এরপর থেকে থানচি উপজেলার ২ জন মেডিকেল অফিসার ও ৪ জন নার্সকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্য থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলের সঙ্গে ডিউটিতে ছিলেন তাই ইউএনওকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। থানচি থানা ওসি সাইফুর উদ্দিন আনোয়ারও কোয়ারেন্টিনে আছেন।


জেলা সিভিল সার্জন অংশৈ প্রু জানান, গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া গেছে থানচির দুইজন পুরুষ ও লামার এক মহিলার শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা আক্রান্ত তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা সনাক্ত হওয়ার পর বান্দরবান সদর হাসপাতালের ৪ চিকিৎসক, ১০ জন নার্স ও লামা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন নার্সকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের আত্বীয়-স্বজনকেও কোয়ারেন্টিনে রাখার অনুরোধ জানানো হয়েছে। আক্রান্ত দুই পুরুষের বয়স ৩৫, মহিলার বয়স ৩২ বছর।


উল্লেখ, গেল ১৬ এপ্রিল বান্দরবানে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। আক্রান্ত রোগীকে বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ