• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খবর প্রকাশের পর দুই গ্রামে খাদ্য সহায়তা পৌছলো

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2020   Thursday

দৈনিক সমকালসহ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সাংবাদের ভিত্তিতে  রাঙামাটি  সদর ও বরকল উপজেলার দুই গ্রামে ত্রাণ সামগ্রি পৌছে দিয়েছে তিনটি বেসরকারী সেচ্ছা সেবী সংগঠন। সেগুলো হল হিল ইনঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, উম্মেষ ও প্রোবেটার লিভিং বাংলাদেশ (পিবিএল)।

 

সম্প্রতি  দেশের প্রথম সারির জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় অনলাইন পোর্টালে করোনা ভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া  কৈতুর খিল ও বসন্ত পাংখোয়া পাড়ার ৫৮ পরিবার ত্রাণ পায়নি বলে খবর প্রকাশিত হয়।

 

বৃহস্পতিবার চট্টগ্রামের হিল ইনঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে বরকল উপজেলা সুবলং ইউনিয়নের কৈতুর খিল গ্রামের কর্মহীনদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এর আগে গেল ১১ এপ্রিল রাঙামাটি সদর উপজেলার বসন্ত পাংখোয়া পাড়ার প্রান্তিক জনগোষ্ঠী পাংখোয়া ২৮ পরিবারকে বিশেষ উপহার (ত্রান) পৌছে দিয়েছে উম্মেষ ও প্রোবেটার লিভিং বাংলাদেশ (পিবিএল)। বালুখালী ইউনিয়নের বাদলছড়ি এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব বিতরণ করেন সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন উম্মেষের সভাপতি বিটন চাকমা, সাধারণ সম্পাদক বিদ্যুৎ চাকমা  প্রমূখ।

 

এদিকে, গেল ৬ এপ্রিল বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয় গিরি চাকমা তার নিজস্ব ফেইজবুক আইডিতে প্রকাশিত সংবাদে মিথ্যা বলে দাবী করে বলেছেন, করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ৬ জনকে ত্রান,  ভিজিডি ৪ জন, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচীর স্বল্প মূল্যে চাল ৬জনকে প্রদান করা  হয়েছে।

 

তবে এই প্রতিবাদের ভিত্তিতে সম্প্রতি সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ৬ জনের মধ্যে ডভিদ পাংখোয়া নামে কোন লোক এমনকি তার ঘরও খুজে পাওয়া যায়নি। এছাড়া লিয়ান ডেলথাং পাংখোয়াকে  গেল ১১ এপ্রিল চাল ১৫ কেজি পাঠানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচীর স্বল্প মূল্যে চাল প্রাপ্ত ৬ জনের মধ্যে জীবন পাংখোয়া কোন চাল পাননি বলে তিনি দাবী করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ