• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে ত্রাণ বিতরণ করলেন বাসন্তী চাকমা এমপি

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020   Tuesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গরীব, দুস্থ ও মেহনতি মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেছেন তিন পার্বত্য জেলার সংসদীয় আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা।

 

মঙ্গলবার উপজেলার কলাবাগান ও পানছড়ি বাজার এলাকার প্রায় ৬০টি পরিবারের মাঝে তিনি ত্রাণ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আবদুল মোমিন প্রমুখ।

 

জানা যায়, করোনা ভাইরাস সংক্রামনের কারণে যান চলাচল সীমিত এবং দোকান পাট বন্ধ হওয়ার প্রেক্ষিতে গরীব, দুস্থ ও মেহনতি মানুষের জীবিকা নিশ্চিত করণের লক্ষে এসব ত্রান বিতরণ করা হচ্ছে। বিতরণকৃত সামগ্রীর মাঝে ১০ কেজি: চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবন ও ১টি করে ডেটল সাবান রয়েছে। 

 

করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার গরীব, দুস্থ ও মেহনতি মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে দীর্ঘাজীবি হয় সেজন্য সবাইকে দোয়া করতে সবাই অনুরোধ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ