• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে করোনা মোকাবিলায় মাঠে নামলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2020   Tuesday

সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ধেয়ে আসছে কোভিড-১৯ মহামারী ভাইরাস। এ অবস্থায় খুব দ্রুত লকডাউনের পথে পার্বত্য জেলা খাগড়াছড়িও। মানুষের মাঝে সচেতনতার চেয়ে আতংকই যেনো বেশি। এই অবস্থায় পর্যটন শহর খাগড়াছড়ি শহর এবং জেলাকে কোভিড-১৯’র বিপর্যয় থেকে মুক্ত ও নিরাপদ রাখতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নিজেই জীবাণুনাশক গণকার্যক্রমে অংশ নিতে মাঠে নেমেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

তিনি মঙ্গলবার দুপুরে জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় তরুণ ও যুব স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে সচেতনতা হ্যান্ডবিল, বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি গণ পরিবহনে জীবাণুনাশক ছিটানোর কাজে অংশ নেন।

 

তরুণ স্বেচ্ছাসেবী ও যমুনা টিভি’র জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ জানান, জেলা পরিষদ চেয়ারম্যান মাঠের কার্যক্রমে অংশ নিয়ে নগদ ৫০ হাজার টাকা কোভিড-১৯ প্রতিরোধের কার্যক্রমের জন্য প্রদান করেছেন। যতোদিন সম্ভব নিজেদের ব্যক্তিগত সুরক্ষা বিধানের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

দুপুরে জেলা শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব রেড ক্রিসেন্ট’, ‘অরণ্যে তারুণ্য’ এবং ‘বিডি ক্লিন’ একযোগে গণপরিবহনে জীবাণুনাশক ছিটানো, যাত্রী ও জনসাধারণের হাত ধুইয়ে দেয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী’র সাথে এসময় জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, সংস্কৃতিকর্মী প্রভাত তালুকদার, বৈশাখী টিভি ও বাংলানিউজ প্রতিনিধি অপু দত্ত, দি ডেইলি নিউজ টুডে প্রতিনিধি শংকর চৌধুরী, জয়নিউজবিডি’র প্রতিনিধি জাফর সবুজ এবং বিডি ক্লিন’র সংগঠক মো: কায়েস উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ