• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

জেলা পরিষদের কার্যক্রমে সরকারি কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশনা দিলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2020   Monday

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমের জেলার সকল সরকারি কর্মকর্তাদের সহযোগিতাপূর্ন আচরণের নির্দেশনা দিয়েছেন।

 

তিনি পার্বত্য জেলা পরিষদকে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের উন্নয়নের অভিভাবক প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, চলমান মুজিববর্ষ উদযাপনেও সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। কারণ বঙ্গবন্ধুর জন্মের বিনিময়ে স্বাধীনতার আন্দোলন এবং মুক্তি সংগ্রাম সফল হয়েছে। তাঁর জন্মবার্ষিকী উদযাপনে কোন প্রকার শৈথিল্য বরদাশত করা হবে না।

 

প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি সোমবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হলে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি মেজর মো: সালাউদ্দিন, পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পৌর মেয়র মো: রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল্লাহ মারুফ, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ এবং বর্ষীয়াণ রাজনীতিক ও মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্রীড়া-সংস্কৃতিসহ নানামুখী কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনসহ পরিষদে হস্তান্তরিত বিভাগগুলোর সাথে সমন্বয় করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ