• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

দীঘিনালায় ইভটিজিংয়ের ভিডিওর জেরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা, আটক ৩

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2020   Monday

খাগড়াছড়ির দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইভটিজিংয়ের অপমান সইতে না পেরে নিজ বাড়ীতে সামনে আম গাছের সাথে ফাঁস দিয়ে প্রিয়া চাকমা (১৮) আত্মহত্যা করেছে। রোববার ভোরে উপজেলার বড়াদম এলাকার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়া চাকমা শনিবার দুপুরে কলেজ শেষ করে বাড়ী ফেরার পথে উপজেলার নারিকেল বাগান এলাকায় পথ আগলে দাড়ায় একই কলেজের শিক্ষার্থী অনিক চাকমা, জয়েস চাকমা এবং সুমন্ত চাকমা। এ সময় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় প্রিয়াকে তিনজনে মিলে মারধর করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

 

এই অপমান সইতে না পেরে পরে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে প্রিয়া চাকমা রোববার ভোরে বাড়ীর  উত্তর পার্শ্বে আম গাছের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

ঘটনা জানাজানি হলে, কলেজ ছাত্ররা অভিযুক্ত তিন শিক্ষার্থী উপজেলার জোড়াব্রিজ এলাকা থেকে পুলিন বিহারী চাকমার ছেলে অনিক চাকমা, শান্তিপুর এলাকার সুনীল বিকাশ চাকমার ছেলে জয়েস চাকমা এবং কামাকুছড়া এলাকার জীবন কুমার চাকমার ছেলে সুমন্ত চাকমাকে ধরে পুলিশে সোপর্দ করে।

 

এদিকে ঘটনার পর বড়াদম এলাকার খামারপাড়া গ্রামে পুলিশ গিয়ে প্রিয়া চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

 

নিহত কলেজ ছাত্রীর মা মা চিগোন মিলা চাকমা জানান, আমার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে প্রিয়া সবার ছোট। আমার মেয়েকে মারধর করার পর তারা সেগুলি ভিডিও করেছে। তাই অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে।

 

প্রিয়া চাকমার বড় বোন পুষ্পলিকা চাকমা মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

 

প্রিয়া’র বাবা জীবিকায়ন চাকমা, এই হত্যাকান্ডের জন্য আটক তিন যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি ধিানের দাবি জানিয়েছেন।

 

এব্যাপারে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রিয়া চাকমার পরিবার থেকে কেহ বাদী না হওয়ায় পুলিশ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ